শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

হাতীবান্ধায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫


মৃনাল কান্তি রায়, লালমনিরহাট:

লালমনিরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে জহুরুল মোল্লা ওরফে সাগর নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী এলাকায় এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা হাতিবান্ধা থানায় একটি অভিযোগ করেছেন। বর্তমানে শিশুটি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেপ্তারের বিষয়টি হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী নিশ্চিত করেছেন। জহুরুল মোল্লা ওরফে সাগর বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আসকোর গ্রামের হেলাল মোল্লার পুত্র। সে দোয়ানী এলাকায় বিদ‌্যুৎতের খুটি বসানোর কাজ করেন।

অভিযোগ সূত্র ও স্থানীয়দের দেওয়া তথ্যমতে জানা গেছে, অভিযুক্ত সাগর তার কাজের প্রয়োজনে বিদুৎ সংযোগ নেওয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে যায়। এ সময় বাড়িতে একা থাকা সাত বছর বয়সী ওই শিশুকে ২০ টাকার নোট দিয়ে লোভ দেখায় এবং ধর্ষণ করে। এসময় শিশুর চিৎকারে তার মা এগিয়ে আসলে সটকে পড়েন অভিযুক্ত সাগর। মা ও মেয়ের চিৎকারে শোরগোল পড়ে যায় ওই এলাকায়। পরে অভিযুক্ত সাগরকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আর ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে ভুক্তভোগী শিশু লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বলেন, ভুক্তভোগী শিশুর পরিবার একটি অভিযোগ দিয়েছে। ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা অভিযুক্ত জহুরুল মোল্লাকে (সাগর) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছি। তাকে আদালতে সোপর্দ করা হবে।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মো. সাদিক সোয়াদ বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে হাতিবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড হয়ে আসা এক শিশুকে ভর্তি করানো হয়েছে। ওই শিশুর সঙ্গে যৌন নিপীড়ন করা হয়েছে বলে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছে। বর্তমানে ওই শিশু চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর