শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

মেক্সিকোতে ৪০০ ফুট গভীর খাদে পিকআপ, নিহত ১২

প্রকাশের সময়: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যের সান্তিয়াগো পার্বত্য অঞ্চলে ১৬ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ট্রাক খাদে পড়ে গেছে। এ ঘটনায় ১২ জনের মৃত্যু হয় এবং বাকি চারজন আহত হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।-খবর তোলপাড়।

এক বিবৃতিতে বলা হয়েছে, পিকআপ ট্রাকটি প্রায় ৪০০ ফুট (১২০ মিটার) গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে বনে আগুন লেগে যায়, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ১৬ জন যাত্রী নিয়ে চলছিল পিকআপ ট্রাকটি, যার মধ্যে ১১ জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক নাবালকও মারা যান।

প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত কিছু মাসে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কার্গো ট্রাকের কারণে দুর্ঘটনা বেশি ঘটছে। যানবাহনের বেহাল দশা, অনিয়ম, চালকের ক্লান্তি বা বেপরোয়া গতিই বেশির ভাগ দুর্ঘটনার জন্য দায়ী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর