শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

অনলাইন জুয়ার খপ্পরে পড়ে ঋণগ্রস্থ যুবকের আত্মহত্যা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫


সংবাদদাতা,নীলফামারী:

মোবাইলে অনলাইন জুয়ার আসর বসিয়ে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় একটি চক্র তরুন যুবক থেকে মধ্য বয়সি মানুষজনকে ফাঁদে ফেলে সর্বস্ব কেড়ে নিচ্ছে। শতশত মানুষজন এখন পথে বসেছে। কেউ ঋণগ্রস্থ হয়ে চোখে মুখে অন্ধকার দেখছেন।

ঠিক এই জুয়ার কবলে পড়ে ঋণগ্রস্থ হয়ে ঋণের টাকা পরিশোধের কুলকিনারা না পেয়ে অবশেষে গলায় দড়ি দিয়ে আব্দুল্লাহ আল নোমান(২৭) নামের এক যুবক আত্নহত্যা করতে বাধ্য হয়েছে।

বুধবার(২৬ মার্চ) সকালে কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাইবাড়ি মধুপুর কুঠিয়ালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত নোমান ওই গ্রামের জহুরুল ইসলামের ছেলে।

পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়, নোমান দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া আসক্ত। অনলাইন জুয়ায় হেরে সে প্রচুর টাকার ঋণী হয়ে পড়ে। ঋণ পরিশোধের কোন কুলকিনারা না পেয়ে পরিবারের কাছে টাকা চেয়েও ব্যর্থ হয়। সেহেরীর সময় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখে নোমান নিজ শয়নকক্ষে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে।

কিশোরীগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম বলেন আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, অনলাইনে জুয়া ও ভিসা প্রতারক চক্রের এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, চক্রের মাধ্যমে এলাকার অনেকে ঋণগ্রস্থ হয়েছে। আপনারা মানষিকভাবে ভেঙ্গে না পরে থানায় এসে অভিযোগ দেয়ার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর