শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাস্তায় নামাজ পড়লে শাস্তি ইস্যুতে ভারতীয় প্রশাসনকে প্রশ্ন অভিনেতার

প্রকাশের সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫

রাস্তার ধারে বসে নামাজ পড়া যাবে না, এমন নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের উত্তর প্রদেশের প্রশাসন। ঈদের ঠিক আগে এমন নিষেধাজ্ঞা নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে নানা বিতর্ক শুরু হয়েছে। এবার এ নিয়ে মুখ খুললেন ভারতের কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকি; প্রশাসন তথা স্থানীয় পুলিশের উদ্দেশে পাল্টা প্রশ্ন তুলেছেন।-খবর তোলপাড়।

সামাজিক মাধ্যমে মুনাওয়ার একটি প্রতিবেদন ভাগ করে নিয়েছেন। যেখানে বলা হয়েছে, ‘রাস্তার ধারে নামাজ পাঠ করা যাবে না, সাবধান করেছে মেরঠ পুলিশ। নিয়ম লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। এমনকি পাসপোর্ট ও চালকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দেওয়া হবে।’

তাই রমজানের শেষ শুক্রবারেই এই নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন উঠেছে। মুনাওয়ারও প্রশ্ন তুলেছেন, ‘৩০ মিনিটের নামাজের জন্য এত কিছু? এবার থেকে কি ভারতের রাস্তায় কোনো উৎসবই হবে না?’ এই কৌতুকশিল্পী অভিনেতার অসংখ্য অনুরাগী। তারাও মুনাওয়ারের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, সমালোচনার মুখে পড়েছে পুলিশ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর