রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রাজারহাটে বিষপানে যুবকের আত্মহত্যা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার( ৩এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের পুনকর চড়াইখেলা গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ জানান, উপজেলার সদর ইউনিয়নের ছাটমল্লীকবেগ বোতলার পাড় গ্রামের মঞ্জিল হোসেনের ছেলে আমান আলী (৩২) একই ইউনিয়নের পুনকর চড়াইখেলা এলাকায় বিয়ে করে দীর্ঘদিন ধরে শ্বশুড় বাড়িতে ঘরজামাই হিসেবে অবস্থান করে। ঘটনার দিন মঙ্গলবার(১ এপ্রিল) সকালে স্ত্রীর সাথে ঝগড়া করে ঘরে রাখা জমিতে দেয়া বিষপান করে। খবর পেয়ে এলাকাবাসীরা তাকে দ্রুত রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হতে থাকে।

বুধবার তাকে রংপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। বৃহস্পতিবার (৩এপ্রিল) বিকালে চিকিৎসাধীন অবস্থায় আমান আলীর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন।

রাজারহাট থানার সেকেন্ড অফিসার এসআই রেজানুল হক বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। রংপুরে ইউডি মামলা দায়ের হলে ওখানেই লাশের ময়না তদন্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর