শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে সেনাবাহিনীর অনুপ্রেরণা বিষয়ক দুদিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামে সেনাবাহিনীর দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেনাবাহিনী রংপুর অঞ্চল-৬৬ পদাতিক ডিভিশনের একটি পদাতিক ইউনিট কর্তৃক বুধবার সকালে দ্বিতীয় দিনে কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।

দুদিন ব্যাপি অনুপ্রেরণা বিষয়ক সেমিনারে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম, ১০ম শ্রেণীর প্রায় এক হাজার ৩শ শিক্ষার্থীরা অংশ নেয়।

কুড়িগ্রাম জেলার মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে প্রথম শ্রেণীর গেজেটেড কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে সেমিনারে অনুপ্রেণামূলক ও নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও সেমিনারে শিক্ষার্থীরা বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পেরেছে।

সেমিনারে অংশ নেয়া শিক্ষার্থী জীম, বুলবুলি, ফারুক বলেন, এই সেমিনারে প্রথমবার অংশগ্রহণ করেছি। স্বপ্ন ছিল সেনাবাহিনীতে চাকুরি করার। কিন্তু অনেক কষ্ট আর পরিশ্রমের কারণে আমার পরিবার শুরু থেকেই নিরুৎসাহিত করে আসছিল। ফলে সেই স্বপ্ন দেখা বন্ধ করে দেই। কিন্তু আজকে এই সেমিনার থেকে অনেক কিছু জানতে পারলাম ও শিখলাম। ফলে আমার ও পরিবারের ভুল ধারণা ভেঙে গেছে। আমি এখন সামনে সুযোগ পেলে সর্বোচ্চ চেষ্টা করব। সেমিনারে অংশ নিয়ে আরও জানতে পেরেছি কোন প্রকার টাকা ছাড়াই শুধুমাত্র মেধা, সহনশীলতা ও ইচ্ছাশক্তিই ভর্তির জন্য যথেষ্ট। এখানে এমন কিছু শিখানো হয়েছে যা আমরা সেনাবাহিনীতে প্রবেশের সময় কাজে লাগাতে পারব।

কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন জানান,কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার প্রায় ১৩শ শিক্ষার্থীদেরকে দু’দিন ব্যাপি অনুপ্রেরণামূলক সেমিনারের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। পিছিয়ে পড়া কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের বাংলাদেশে সেনাবাহিনীতে প্রবেশে কাজে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর