শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কেউ চায় না

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

জয়শঙ্কর

বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না এবং এটা তাদের ডিএনএতে রয়েছে বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৯ এপ্রিল) দিল্লিতে একটি অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।-খবর তোলপাড়।

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকদিন পরই এমন মন্তব্য করলেন জয়শঙ্কর।

বিমসটেক সম্মেলনে হওয়া বৈঠক নিয়ে তিনি বলেন, আমার মনে হয়, ওই বৈঠকে মূল যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হলো- ঐতিহাসিক দিক থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বিশেষ। এটা আসলে দুই দেশের মানুষের সংযোগের কারণেই গড়ে উঠেছে।

‘অন্য কোনো দেশ আমাদের থেকে বেশি বাংলাদেশের ভালো চাইতে পারে না। এটা একেবারে আমাদের ডিএনএতে রয়েছে। একজন শুভাকাঙ্ক্ষী ও বন্ধু হিসেবে আমরা বিশ্বাস করি, বাংলাদেশ সঠিক পথে হাঁটবে ও সঠিক কাজ করবে।’

তিনি আরও বলেন, গণতান্ত্রিক ঐতিহ্য থাকা যে কোনো দেশই জানে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এই প্রক্রিয়াতেই জনমত জমা পড়ে ও তার পুনর্নবীকরণ হয়। আমরা আশা করি, বাংলাদেশও ওই পথেই হাঁটবে।

বাংলাদেশে সার্বিক ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠনের উপরে যে মোদী ওই বৈঠকে জোর দিয়েছেন, সে কথাও জানান জয়শঙ্কর।

বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে মোদী কী বলেছেন- প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, সেখানে ধর্মীয় উগ্রবাদে যে প্রবণতা দেখছি, তা নিয়ে আমাদের চিন্তা রয়েছে। ওখানে সংখ্যালঘুদের ওপরে হামলা নিয়ে আমাদের উদ্বেগ আছে। আমার মনে হয়, আমরা মন খুলে সেই উদ্বেগের বিষয়গুলি জানিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর