জিতু কর্মকার ও বিধান দাস-এর অপরাধ কি?
।।শিতাংশু গুহ, নিউইয়র্ক।।
জিতু কর্মকার চট্টগ্রামের ছেলে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কর্মী। সদ্য ‘মবজোট’ তাঁকে বেধড়ক মারপিট করে। তাঁর ‘হাতজোড়’ করা ছবিটি বলে দেয় বাংলাদেশে হিন্দুদের চলমান বাস্তবতা। দুর্বৃত্তরা ১১ই এপ্রিল ২০২৫ রাতে জিতু’র বাড়ীতে আক্রমন করে, এবং সবাইকে বেধড়ক মারধর করে। এতে জিতু ও তাঁর বড়ভাই মারাত্মক আহত হয়। জিতু কর্মকার বর্তমানে সেনাবাহিনীর তত্বাবধানে আছে। বাংলাদেশ সম্মিলিত সনাতন জোট একই দিন একটি বিবৃতি দিয়ে বলেছে, সনাতনী জোট একটি বিবৃতি দিয়ে প্রশ্ন করেছে, ‘আমরা কি এদেশে বাঁচতে পারবো না’? ৪/১৪/২৫

বিধান দাসকে কেন গ্রেপ্তার করা হলো?
৮ই এপ্রিল রাত ১২ টায়, হঠাৎ করে ৭/৮ জন পুলিশ বিধান দাসের বাড়িতে গিয়ে ঘুম থেকে তাকে ডেকে তুলে বাসার নারীদের আপত্তি এবং কাকুতি-মিনতি সত্বেও হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যায়। বিধান দাস সনাতন ধর্মাবলম্বী এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর চলমান বিভিন্ন নিপীড়নের প্রতিবাদে ফেসবুকে লেখালেখি করতেন, মানুষের সামনে চলমান সত্য ঘটনাগুলো তুলে ধরতেন। যতদূর জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪.কম এ একটি নিউজ প্রকাশিত হয়, শিরোনাম ছিল ” হিন্দু যুবকের মোবাইল থানায়, তবু হচ্ছে ইসলামবিরোধী পোস্ট”। অর্থাৎ একজন মানুষের ফোন থানায় জমা থাকা স্বত্বেও তার ফেসবুক আইডি থেকে কেউ না কেউ ইসলাম বিরোধী পোষ্ট করে যাচ্ছে। এই সত্য ঘটনা নিয়ে বিধান ফেইসবুকে পোষ্ট করে, এটাই তাঁর অপরাধ, এবং এই অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নিলয় চক্রবর্তী।










Chief Editor-Dipali Rani Roy