শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
oplus_0

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে যাত্রাপুর ইউনিয়ন ফেডারেশন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মুহাম্মদ মুনীরুজ্জামান ভুঁঞা, রংপুর কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা পারভীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, মুখ্য সংগঠক সাদিকুল রহমান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমউদ্দিন হায়দার রিপন প্রমুখ।

অনুষ্ঠানে চরাঞ্চলের ৩০জন নারী প্রশিক্ষার্থীকে প্রশিক্ষণ পরবর্তী আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নকশীকাঁথা ও অন্যান্য হস্তশিল্পের প্রসার ও প্রচার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা পিছিয়ে পরা চরাঞ্চলের কর্মহীন নারীদের আত্মকর্মসংস্থানে সরকারের বিভিন্ন বিভাগকে কাজের সুযোগ তৈরি করে দিতে উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানান, আমরা চরাঞ্চলের নারী প্রশিক্ষার্থীদের আত্মকর্মসংস্থানে সার্বিকভাবে সহযোগিতার পরিবেশ তৈরি করে দিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর