কোলকাতায় বিয়ের সানাই আবারও বেজে উঠুক!
।। শিতাংশু গুহ, নিউইয়র্ক।।
সাবেক লোকসভার সদস্য এবং বিজেপি-পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি স্পষ্ট বক্তা শ্রী দিলীপ ঘোষ মাত্র ৬১ বছর বয়সে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন। এই নব-দম্পতিতে ‘কনগ্র্যাচুলেশন’। বিয়ের জন্যে ৬১ তেমন কোন বয়স নয়, এমনিতেই প্রবাদ আছে, ‘পুরুষের আবার বয়স কি’? আমি নিমন্ত্রিত ছিলাম না, হলে হয়তো যেতে চেষ্টা করতাম। দিলীপ ঘোষের এ পদক্ষেপ যথেষ্ট স্মার্ট এবং অনেকের জন্যে আশার আলো। ভাবছি, বিধান-সভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কি এবার সাহসী হবেন, এবং শুভ কাজটি সেরে ফেলবেন? শুভেন্দু অধিকারীর বয়স মাত্র ৫৪, শুভস্য শীঘ্রম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অফিসিয়ালি অ-বিবাহিতা। মাইরি বলছি, তিনি যদি বিয়ে করেন, এবং আমায় নিমন্ত্রণ করেন, আমি নিউইয়র্ক থেকে সস্ত্রীক উড়ে যাবো ‘দিদি’র বিয়ে খেতে। এমনিতে নিন্দুকেরা বলে, দিদি বিয়ে করলে একটি সংসার ধ্বংস হতো, বিয়ে না করায় একটি রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গ রক্ষার খাতিরে দিদি’র বয়স মাত্র ৭০ হলেও বিয়েটা হওয়া জরুরি। বিয়ে হচ্ছে ‘দিল্লি কে লাড্ডূ’-যিনি খান তিনি পস্তান, যিনি খান-না তিনিও পস্তান, তাই পস্তাতে যখন হবে, তখন খেয়ে পস্তানোই ভাল, কি বলেন?









Chief Editor-Dipali Rani Roy