শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

২য় পর্যায়ে লাইট হাউজ এর উদ্যোগে চর রাজিবপুরে দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশের সময়: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়ন করছে।

তারই ধারাবাহিকতায় বুধবার(২৩ এপ্রিল) চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রা হল রুমে দিনব্যাপি দুযোর্গকালীন সময়ে নারী ও কিশোরীদের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানসিক স্বাস্থ্য সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। প্রশিক্ষণে চর রাজিবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যা কবলিত এলাকার ৩৫জন নারী ও কিশোরী অশংগ্রহন করেন।

দিনব্যাপি প্রশিণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন চর রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হাসিবুর । তিনি দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্বাস্থ্য, সমস্যা, প্রতিকার এবং সহিংসতা বিষয়ে আলোচনা করেন। তিনি আরও বলেন- দুর্যোগকালীন সময়ে নারী ও কিশোরীদের যে মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা দেয় তার জন্য হতাশাগ্রস্থ্য না হয়ে স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করেন।

প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, এবং দুর্যোগ ও মানসিক স্বাস্থ্য সম্পর্কিত ওয়েব পোর্টালসহ দুযোর্গ কালীন সময়ে নারী, কিশোরী ও প্রতিবন্ধীদের অবস্থান সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন করেন লাইট হাউজ এর উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত। আরও উপস্থিত ছিলেন লাইট হাউজ এর উপজেলা সমন্বয়কারী জিতেন চন্দ্র দাস।

প্রশিক্ষণ কর্মশালাটি সঞ্চালনা এবং দুর্যোগের মৌলিক ধারনা, দুর্যোগ পূর্ব, দুযোর্গ চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করনীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর