শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

রাজারহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ও শতভাগ শিশুর জন্য জন্ম নিবন্ধন এবং বিবাহ রেজিস্টেশন বিষয়ক ক্যাম্পেইন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

“আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে”- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(২৪এপ্রিল) দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ ও শতভাগ শিশুর জন্য জন্ম নিবন্ধন এবং বিবাহ রেজিস্টেশন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আরডিআরএস বাংলাদেশের চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের আয়োজনে উপজেলার নাজিমখান ইউনিয়নের-নাজিমখান ফেডারেশন চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাছড়া আজিজিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মো. রোস্তম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, ইউপি সদস্য মোঃ মাইদুল ইসলাম, নাজিমখান ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার গোলাম মোস্তফা, চাইল্ড নট ব্রাইড প্রজেক্টের ফিল্ড ফেসিলিটেটর মোঃ নজরুল ইসলাম ও মোছা. বিবিজন খাতুন।

এসময় উপস্থিত ছিলেন বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ৪০ জন কিশোরী ও নাজিমখান ফেডারেশনের যুব সংগঠনের সদস্যগণ। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ৪০ জন ঝুঁকিপূর্ণ শিশুকে পড়াশুনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর