মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্ক: বেরোবির পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ

প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা, বেরোবি:

যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিতর্কের মুখে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. তানজিউল ইসলাম (জীবন) পদত্যাগ করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড.হারুন অর রশীদ।

গত ১৩ এপ্রিল রাতে এই পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর পর তিনটি অডিও ফাঁস হলে বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

শুরুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা আমলে নেয়নি। তারা সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানায়। পরে ‘সাদিয়া সুভা’ ছদ্মনামে একটি অভিযোগ দিলেও সেটি প্রশাসন অমলে নেয়নি।

সর্বশেষ গত ২৪ এপ্রিল নাম পরিচয় গোপন রাখা শর্তে প্রশাসনের কাছে আরেকটি লিখিত অভিযোগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংয়ের বিচার দাবিতে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী জুতার মালা পড়িয়ে কুশপুত্তলিকা জুতা পিটা এবং রাতে মশাল মিছিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর