শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুরে লাইট হাউজ এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় অনেক সংস্থা কাজ করে আমরা যদি সকল জিও, এনজিও মিলে একসাথে কাজ করি তাহলে উলিপুরের গরীব ও অসহায় মানুষের উপকৃত হবে। তাই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সবাই যেন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাড়াতে পারি। গত মঙ্গলবার(২৯ এপ্রিল) কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রশিক্ষণ কর্মশালায় কর্মশালাটি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে উলিপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা এসব কথা বলেন। তিনি আরও বলেন- লাইট হাউজ দুর্যোগ নিয়ে যে ভাবে কাজ করছে তাতে করে মানুষ দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগপরবর্তীতে যে করনীয় সে বিষয়ে সচেতন হতে পারবে এবং মানষিক স্বাস্থ্য বিষয়ে জানতে পারবে ।

কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় ৫টি উপজেলায় (কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর) ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল ১৯ এর আর্থিক সহায়তায় দুযোর্গ কালীন সময়ে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হারুন অর রশিদ ।

দুর্যোগে করনীয়সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কতর্ব্য নিয়ে আলোচনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান।

প্রশিক্ষণের উদ্দেশ্য, লাইট হাউজ, প্রকল্পের ধারনা, বিভিন্ন তথ্যচিত্র উপস্থাপন এবং সঞ্চালনা করেন-লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম ।

উপস্থিত ছিলেন উলিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান, মোছাঃ রোকেয়া বেগম, মোঃ রিপকন আলী, জেনেফার জান্নাতসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, গন্যমান্য ব্যাক্তি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর