উলিপুরে বন্যার্তদের পাশে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’র ১০০০ পরিবারে খাদ্য সহায়তা
নুরবক্ত আলী:
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে ।
শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে রানীগন্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা আন্তর্জাতিক মানবিক সংস্থাটি খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়, যাতে প্রতিটি পরিবারের জন্য প্রদান করা হয় ২৫ কেজি ওজনের একটি ফুড প্যাকেজ। এ প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ কেজি পেয়াজ, ২ লিটার তেল, ১ কেজি লবণ ও ১ কেজি ছোলা।
উপজেলার ১০টি ইউনিয়নের বাছাইকৃত ১০০০ দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে জাকাত ফাউন্ডেশনের দক্ষিন এশিয়ার আঞ্চলিক ম্যানেজার (অবসর প্রাপ্ত সচিব অর্থ মন্ত্রনালয়) মাহাবুবুল হক, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা ২০০৭ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটি এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, হোম বেইজড এডুকেশন সাপোর্ট, বস্তির শিশুদের প্রাথমিক শিক্ষা, নারী ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন ত্রাণ ও পুনর্বাসনসহ নানা কার্যক্রম পরিচালনা করছে।
বন্যাকবলিত জনগণের মাঝে এ ধরনের সহযোগিতা সমাজের বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে এবং এটি মানবিক সহানুভূতির একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।









Chief Editor-Dipali Rani Roy