উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
এম এইচ শাহীন:
মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শনিবার সকাল ১১ টায় উপজেলা রির্সোচ সেন্টারে গুনাইগাছ আরিফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আনছারীর সঞ্চালনায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার এর সভাপতিত্বে , বক্তব্য রাখেন বজরা এল কে আমিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল , জামায়াতে ইসলামী বাংলাদেশ, উলিপুর উপজেলার আমীর সহকারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, কৃষ্ণমঙ্গল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোলায়মান আলী, উপজেলা বিএনপি’র নেতা নূর মোহাম্মদ, যুবদল নেতা মইনুল ইসলাম মইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল আহমেদ সহ আরো অনেকে। এসময় অনুষ্ঠানে, উপ-সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন, উপ-সহকারী শিক্ষা অফিসার এছাহাক আলী, এশিয়ান টেনশনের প্রতিনিধি মাহমুদুল হাসান শাহীন,স্বপন কুমার সাহা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে শিক্ষার্থীদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।









Chief Editor-Dipali Rani Roy