শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

লালমনিরহাটে মিথ্যা মামলায় বেকসুর খালাস পেল বিএনপি নেতা দুলু

প্রকাশের সময়: সোমবার, ১২ মে, ২০২৫

মৃনাল কান্তি রায়,লালমনিরহাট:

ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে হটিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের ডাক দেয় বিএনপি। ২০১৬ সালে জেলা সদরের বড়বাড়ি এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করে বিএনপি।

এতে ক্ষিপ্ত হয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে রাষ্ট্রপক্ষকে বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ ৭৫ জন নেতাকর্মীর নামে দ্রুত বিচার আইনে সন্ত্রাস ও নাশকতার অভিযোগ এনে লালমনিরহাট জজ আদালতে একটি মামলা দায়ের করে।

দীর্ঘদিন মামলা চলাকালে রাষ্ট্রপক্ষ সহিংসতা ও নাশকতার যথোপযুক্ত তথ্য প্রমাণাদি আদালতে উপস্থাপন করতে ব্যর্থ হয়। এদিকে আজ সোমবার প্রধান আসামি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ অন্যান্য আসামিরা আদালতে হাজিরা দিতে আসলে লালমনিরহাট জেলার বিজ্ঞ ও দায়রা জজ আদিব আলি মামলার সকল আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

এ রায়ে মিথ্যা ও বানোয়াট মামলার অভিযুক্তরা সন্তোষ প্রকাশ করেন। এবং ফ্যাসিবাদী আওয়ামী সরকারের একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের নিন্দা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর