শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে লাইট হাউজ এর উদ্যোগে জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রাম জেলায় Empowering Communities for Inclusive Disaster Resilience: A CSO-Media Partnership to Protect Safety of Women and Girls প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর, রাজারহাট, উলিপুর, চিলমারী, রাজিবপুর উপজেলা ইউরোপিয়ান ইউনিয়ন/ফ্রি প্রেস আনলিমিটেড/ আর্টিকেল১৯ এর আর্থিক সহায়তায় বাস্তবায়নে লাইট হাউজ এর আয়োজনে বৃহস্পতিবার(১৫ মে) টেরেডেস হোমস সভাকক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত এ্যাডভোকেসি সভার অনুষ্ঠিত হয়।

এতে লাইট হাউজের নির্বাহী প্রধান মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কুড়িগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)উত্তম কুমার রায় এ্যাডভোকেসি সভার উদ্বোধন করেন ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বলেন- কুড়িগ্রাম জেলার সকল জিও-এনজিও মিলে একসাথে কাজ করলে হতদরিদ্র মানুষের উপকার করা যাবে এবং দুর্যোগকালীন সময়ে দুর্যোগ কবলিত এলাকার মানুষের কল্যানে কাজ করতে সহজ হবে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও দূযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরের কমিউনিকেশন ও মিডিয়া স্পেসালিষ্ট সৈয়দ আশরাফ উল ইসলাম, দৈনিক আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, জেন্ডার ফোকাল ওয়াহিদা ইয়াসমিন ও জাকির হেসেন।

মিডিয়া স্পেসালিষ্ট সৈয়দ আশরাফ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া এ্যাডভোকেসি সভার উদ্দেশ্য, লাইট হাউজ প্রকল্পের ধারনা উপস্থাপন করেন লাইট হাউজ এর প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম। ওয়েব পোর্টাল এবং অনলাইন প্লাটফর্ম নিয়ে কথা বলেন প্রকল্প ব্যবস্থাপক মনিরুল ইসলাম।

উক্ত সভায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকল সদস্যবৃন্দসহ উপজেলা সমন্বয়কারী মোঃ রিপকন আলী ও অঞ্জলী রানী, ফাইন্যান্স এ্যাসিসটেন্ট জেনেফার জান্নাত উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর