শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

উলিপু‌রে বজ্রপা‌তে এক গৃহবধুর মৃত‌্যু

প্রকাশের সময়: শুক্রবার, ১৬ মে, ২০২৫

সংবাদদাতা,কুড়িগ্রাম:

কু‌ড়িগ্রা‌মের উলিপু‌রে গরু আন‌তে গি‌য়ে আক‌স্মিক বজ্রপা‌তে চা‌মে‌লি রাণী (৪০) না‌মে এক গৃহবধুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দি‌কে উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, শুক্রবার বেলা ১১টার দি‌কে বৃষ্টি শুরু হয়। বৃ‌ষ্টি‌তে ওই গ্রা‌মের মদন চ‌ন্দ্রের স্ত্রী চা‌মেলী রাণী খ‌ড়ের গাদা থে‌কে গরু গোয়াল ঘ‌রে আন‌তে যান। এ সময় আক‌স্মিক বজ্রপা‌তের শিকার হয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত‌্যু হয়। এতে চা‌মেলী রাণীর এক‌টি বকনা গরুও মারা যায়। তি‌নি দুই সন্তা‌নেরর জননী ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌জিল্লুর রহমান ব‌লেন, ঘটনস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। এ বিষ‌য়ে আইনি ব‌্যবস্থা নেওয়া হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর