শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভুরুঙ্গামারীতে খামারিদের মাঝে ছাগল ও ছাগলের ঘর বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সংবাদদাতা,ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম):

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল কর্তৃক দরিদ্র ও সুবিধাবঞ্চিত খামারিদের মাঝে উন্নত জাতের পাঁঠা ছাগল এবং ছাগলের ঘর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ২০মে বিকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালে “উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায় পাঁঠা ও পাঁঠার ঘর বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা যায়, এ প্রকল্পের আওতায় ৩৫ জন সুফলভোগীদের মাঝে দুইটি করে পাঠা ছাগল ও একটি করে ঘর বিতরণ করা হয়।

সুফলভোগীদের একজন জানান, “সরকারের এই সহায়তা আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আমরা এখন নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে ভালোভাবে চালাতে পারব।”

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন, উত্তরাঞ্চলের সুবিধাবঞ্চিত খামারিগণ এই ছাগল পালন করে স্বাবলম্বী হবে এবং তাদের দারিদ্র্য বিমোচন হবে। এলাকার যত ছাগল আছে সেগুলো প্রজনন করে আমাদের দেশের ছাগলের উৎপাদন বাড়াবে। নির্ধারিত ফি নিয়ে তারা এ সেবা প্রদান করবেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম ফেরদৌসের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আশিকুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. মোছাঃ হোসনে আরা খাতুন, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ মোঃ এনামুল হক, ,ডা.মো.শামসুর রহমান সুমন সহ সুফলভোগী খামারিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর