শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন চিলমারীর জাকির পাকিস্তানে তামা ও স্বর্ণ খনি প্রকল্পে সশস্ত্র হামলা, নিহত কমপক্ষে ১০ আমি ঝালমুড়ি খেলাম, আর ঝাল লাগল তৃণমূলের কিউইদের বিপক্ষে সিরিজ জিতলো টাইগাররা প্রধান শিক্ষকের ভুলে এসএসসি পরীক্ষা দিতে পারলো না জান্নাতি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যান শ্রমিকের তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা রিমান্ডে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন, প্রাথমিক যাবে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার দাখিল পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধী মিতুর প্রতি বঞ্চনা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে অস্বচ্ছল পরিবারের নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন ও জীবনমান উন্নয়নে মূলধারায় যোগদানের পরিকল্পনায় বাজার সংযোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সকালে শহরের এএফএডি কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন টিটিসির অধ্যক্ষ এএসএম রেজাউল করিম।

এসময় এএফএডি’র প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান, প্রকল্পের লাইভলিহুড অফিসার ডা. মোরশেদুল আলম, প্রকল্প সমন্বয়কারী কাজল কুমার রায়, হেলাল মিয়া, আবুল হাসান প্রমুখ।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় এবং স্থানীয় বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) ‘‘বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাী/মেয়ে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্র বিমোচন এবং মূলধারায় যোগদানের মাধ্যমে জীবনমান উন্নয়ন-এসি ৬’’ প্রকল্পের মাধ্যমে কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উৎপাদকদের বাজার ব্যবস্থার সাথে কার্যকর সংযোগ স্থাপন, বিপণন কৌশল বিষয়ক ধারণা প্রদান এবং বাজার বিশ্লেষণ, সরবরাহ ব্যবস্থাপনা, অনলাইন প্লাটফর্মের ব্যবহার, পণ্যের মূল্য সংযোজন কর বিষয়ে ধারণা প্রদান করা হয়। এরমাধ্যমে অংশগ্রহনকারীরা তাদের সাফল্যের গল্প শেয়ার করেন। পাশাপাশি কর্মশালার মাধ্যমে নতুন ধারণা ও কৌশল শিখে অনুপ্রাণিত হন। বক্তারা ভবিষ্যতে এ ধরণের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করার মধ্যদিয়ে স্থানীয় উৎপাদন ও বিপণন ব্যবস্থার উন্নয়ন আরো গতিশীল হবে বলে মতামত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় ক্ষুদ্র কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন। কুড়িগ্রাম সদর ও উলিপুর উপজেলার ১০টি ইউনিয়নে সরাসরি ১ হাজার ৭০জন এবং তাদের সাথে আরো ১১ হাজার ৮৬৩জন অংশগ্রনকারীদেরকে নিয়ে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর