স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন, পরকিয়া প্রেমিকের মৃত্যুদণ্ড !
বগুড়ায় আশিক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড এবং ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৪ জুন) বিকাল সাড়ে ৪টায় অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো- সারিয়াকান্দির কুটিবাড়ী এলাকার ছফু খাঁর ছেলে শিবলু ফকির, রামনগর এলাকার সিরাজুল ইসলাম তরফদারের ছেলে শান্ত মিয়া এবং আমতলী এলাকার তরিকুল মণ্ডলের ছেলে নাইম মণ্ডল। যাবজ্জীবন দণ্ড প্রাপ্ত আসামি মিনা বেগম মৃত আশিকের স্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুর রাজ্জাক খান।
এই আইনজীবী জানান , পরকীয়ার জেরে মিনা বেগমের সঙ্গে আশিক মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে মিনা বেগম তার প্রেমিক শিবলু ফকিরের সঙ্গে পরামর্শ করে আশিককে হত্যার পরিকল্পনা করে। সেই মোতাবেক শিবলু ফকির তার দুই সহযোগী নয়ন ও নাইম ইসলামকে সঙ্গে নিয়ে, ২০২০ সালের ২ অক্টোবর বিকালে আশিক ইজিবাইক নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যাওয়া যায়নি। নিখোঁজের দু’দিন পর ৪ অক্টোবর সকালে উপজেলার ছাগলধরা গ্রামে বাঙালি নদীতে তার মুখ ঝলসানো মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, নিহতের ভাই আনিস উদ্দিন রাতেই বাদী হয়ে সারিয়াকান্দি থানায় মিনা বেগমসহ ৪জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালত এই প্রদান করেন। –সম্পাদনায় বগুড়া বার্তা সম্পাদক ।









Chief Editor-Dipali Rani Roy