শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রংপুরে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫


পিআইডি, রংপুর:

‘তারুণ্যের শক্তি, বিজ্ঞানের গতি’—এই প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা, ২০২৫-এর উদ্‌বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯শে মে) সকালে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্‌বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের পৃষ্ঠপোষকতায় রংপুর বিভাগীয় প্রশাসন এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, আমরা এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। এই বিপ্লব আমাদের জীবনযাত্রা, অর্থনীতি আর সমাজকে দ্রুত বদলে দিচ্ছে। এই পরিবর্তনের ঢেউ মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের প্রয়োজন বিজ্ঞানমনস্ক, বিশ্লেষণধর্মী এবং প্রযুক্তিবান্ধব তরুণ প্রজন্ম।

শিক্ষার্থীদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, তোমরাই হলে পরিবর্তনের কাণ্ডারি। তোমাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, বিশ্লেষণধর্মী হতে শেখানো এবং প্রযুক্তির সঙ্গে তোমাদের সখ্যতা তৈরি করা এখন সময়ের দাবি। প্রযুক্তিকে ভয় না পেয়ে টিকে বন্ধু হিসাবে গ্রহণ করো। নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হও, সেগুলোকে ব্যবহার করতে শেখো। মনে রাখবে, প্রযুক্তি শুধু কিছু গ্যাজেট নয়, এটি সমস্যা সমাধানের একটি শক্তিশালী হাতিয়ার। তোমাদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। ক্লাসের বাইরে বিজ্ঞান ক্লাবগুলোতে যুক্ত হও, বিভিন্ন বিজ্ঞান মেলায় অংশ নাও। শিক্ষকের কাছে প্রশ্ন করো, বন্ধুদের সঙ্গে আলোচনা করো। অনলাইনে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন রিসোর্স নিয়ে গবেষণা করো। সবচেয়ে বড়ো কথা, চারপাশে চোখ-কান খোলা রাখো আর নতুন কিছু জানার আগ্রহ ধরে রাখো। মনে রাখবে, তোমাদের এই বিজ্ঞানচর্চা, উদ্ভাবনী চিন্তা আর প্রযুক্তির সঠিক ব্যবহারই বাংলাদেশকে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং একটি উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সহায়তা করবে।

সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক মোঃ রমিজ আলম এবং মূখ্য আলোচকের বক্তৃতা করেন রংপুর কারমাইকেল কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সমরেশ কৃষ্ণ রায় ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক মোহাম্মদ কুতুব উদ্দিন।

রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে, সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম, রংপুর স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবু জাফর প্রমূখ । সেমিনারে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুইজ প্রতিযোগিতায় রংপুরের আট জেলার মাধ্যমিক পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতি গ্রুপে তিনজন করে আটটি গ্রুপে মোট ২৪ জন প্রতিযোগী এতে অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর