শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী অধস্তন আদালতে ৪০ লাখের বেশি মামলা মব জাস্টিসে ‘জিরো টলারেন্স’: ডা. জাহেদ বৈদ্যেরবাজারে তরুনের অভিযান গ্রন্থাগারের বাংলা নববর্ষ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন, আনন্দ শোভাযাত্রায় হাজারও মানুষের ঢল BTCL জিপন ব্রডব্যান্ড ইন্টারনেট ফ্রি রাউটারসহ সংযোগ নেওয়ার নিয়ম(অনলাইন আবেদন) দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত শিশুরা পেলো স্কুল পোশাক ও ব্যাগ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সারাবিশ্বে যেভাবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

প্রকাশের সময়: শনিবার, ৭ জুন, ২০২৫

বাংলাদেশসহ সমগ্র দক্ষিণ এশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে আজ শনিবার উদযাপিত হচ্ছে হচ্ছে ঈদুল আজহা। গতকাল শুক্রবার এশিয়ার মধ্যপ্রাচ্য ও কয়েকটি দেশে উদযাপন করা হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় এই ধর্মীয় উৎসব।-খবর তোলপাড়।

ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, ঈদুল আজহার দিন সামর্থ্যবান মুসলিমরা ঈদের জামাত শেষে আল্লাহর উদ্দেশ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা ইত্যাদি নির্দিষ্ট কিছু পশু কোরবানি করেন। কোরবানির পশুর মাংস তিন ভাগে ভাগ করা হয়। সেই তিন ভাগের এক ভাগ নিজের জন্য রেখে বাকি মাংস আত্মীয়-স্বজন ও দুস্থ-দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়।

বিশ্বের দেশে দেশে ছড়িয়ে আছে মুসলিম সম্প্রদায়ের লোকজন। তারা তাদের নিজ নিজ সংস্কৃতি অনুযায়ী ঈদুল আজহা উদযাপন করছেন। বার্তাসংস্থা রয়টার্স সেই উদযাপনের কিছু ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স—

ইরাকে ঈদুল আজহা উদযাপিত হয়েছে ৬ জুন। মসুল শহরের একটি মসজিদে ঈদের নামাজ আদায় করছেন মুসলিমরা

ফিলিপাইনের তাগুইগ শহরের একটি মসজিদের বাইরের মাঠে ঈদের জামাতে বসেছেন মুসল্লিরা। মাঠে তাদের থেকে অদূরেই খেলছে শিশুরা


জেরুজালেমের আল আকসা চত্বরে ঈদুল আজহা উদযাপন। গত ৬ জুন ঈদ উদযাপিত হয়েছে সেখানে।

জেরুজালেমের পুরোনো শহরের দামাস্কাস গেট এলাকায় বেলুন বিক্রি করছেন এক ব্যক্তি।


পবিত্র আল আকসা চত্বরে ঈদুল আজহা উপলক্ষ্যে জনসমাগম

গতকাল ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হয়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায়। রাজধানী নাইরোবির এনগারা এলাকায় স্যার আলী মুসলিম ক্লাব মাঠের বাইরে মুখোশ ও বাচ্চাদের খেলনা বিক্রি করছেন এক ব্যক্তি।

ঈদুল আজহা উপলক্ষ্যে কেনিয়ার স্যার আলী মুসলিম ক্লাব গ্রাউন্ড এলাকায় মেলা বসেছে। মেলায় রাইডে চড়েছেন দু’জন। ছবি ৬ জুনের।


৬ জুন ঈদুল আজহা উদযাপন করা হয়েছে রাশিয়াতেও। রাজধানী মস্কোতে ঈদ গণ-জামাতে দাঁড়িয়েছেন মুসল্লিরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ব্রুকলিন শহরের মসজিদ আত-তাকওয়া এলাকায় ঈদের জামাত। ৬ জুন ঈদুল আজহা উদযাপন করেছেন মার্কিন মুসলিমরা


পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে ঈদ জামাদের পর সড়কে পশু কোরবানির আয়োজন চলছে

ইসরায়েলের উপকূলীয় শহর জাফায় ভোরবেলা সাগরতীরের কাছে ঈদের জামাতের জন্য অপেক্ষায় থাকা এক মুসলিম নারী

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গোলায় ধ্বংস হয়ে যাওয়া আল-আলবানি মসজিদ চত্বরে ঈদুল আজহার জামাত হয়েছে

সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর