মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বেড়েছে চালের মজুদ, কমেছে গম

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন সরকারি গুদামে চাল ও গম মিলিয়ে মোট মজুদ রয়েছে ১৭ লাখ ৬৪ হাজার মেট্রিক টন। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি।-খবর তোলপাড়।

খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ লাখ ৭৩ হাজার টন। এর মধ্যে চাল ছিল ১০ লাখ ৬০ হাজার টন এবং গম ছিল ৪ লাখ ১৩ হাজার টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪১ হাজার টনে। তবে অভ্যন্তরীণ সংগ্রহ ও আমদানির তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার মেট্রিক টনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর