শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

রাজারহাটে তিস্তা নদীতে নিখোঁজ হওয়া শিশু নাজিমের লাশ ১দিন পর উদ্ধার

প্রকাশের সময়: বুধবার, ৯ জুলাই, ২০২৫


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীতে নাজিম(৫) নামের এক শিশু নিখোঁজ হওয়ার একদিন পর তার লাশ উদ্ধার করেছেন রংপুরের ডুবারু দল। বুধবার(৯জুলাই) সকাল ৮টায় ডুবারু দল তিস্তা নদী থেকে শিশুটির লাশ উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

এলাকাবাসীরা জানান, উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের ডাংরারহাট বাজারের পশ্চিম পার্শে^ তিস্তা নদীর তীরের রফিকুল ইসলামের তৃতীয় পুত্র নাজিম (৫) গত মঙ্গলবার(৮জুলাই) বিকেলে বাড়ির পাশে প্রতিদিনের ন্যায় অন্যান্য ছেলেমেয়েদের সাথে খেলতে যায়। শিশুটির মা পাশেই প্রতিবেশী মহিলাদের সাথে গল্প করছিলো। কিছুক্ষণের মধ্যে শিশু নাজিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। শিশুটিকে না পেলে নদীতে পড়ে যাওয়ার সন্দেহ হয় এলাকাবাসীর। প্রায় সময় নাজিম নদীর ঘাটে নৌকায় উঠা-নামা করতো। ওইদিন রাতেই রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে সাব অফিসার আবু তাহের রংপুরের ডুবারু দলের লিডার কামরুজ্জামানের সাথে যোগাযোগ করেন। রংপুর ও রাজারহাট ফায়ার সার্ভিস স্টেশনের যৌথ তত্ত্বাবধায়নে বুধবার(৯ জুলাই) সকাল ৮টায় একদল ডুবারু তিস্তা নদীর ঘাটে বাধা নৌকাটির পাশে পানিতে নেমে উদ্ধার তৎপরতায় ১০মিনিটেই ডুবারু নজরুল ইসলাম নাজিমের মরদেহটি উদ্ধার করেন। এর পর ডুবারুদল শিশুটির লাশ ওই ওয়ার্ডের মহিলা সদস্য মমতাজ বেগমের কাছে হহস্তান্তর করেন।

উল্লেখ্য, গত ৬ বছর আগে তিস্তা নদীর একই স্থানে রফিকুল ইসলামের বাবা ও নিহত নাজিমের দাদু মনতাজ আলী নৌকা সহ পানিতে ডুবে নিরুদ্দেশ হয়ে যান। আজও তার লাশের হদিস পাওয়া যায়নি।

পর পর একই পরিবারের দু’টি ঘটনায় রফিকুল ইসলাম পরিবারসহ এলাকাবাসী মানসিকভাবে ভেঙে পড়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর