শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ফেনীতে এবি পার্টির বিক্ষোভ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫


কামরুল হাসান লিটন, ফেনী :

গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগের বর্বরোচিত হামলা ও প্রশাসনের ভূমিকার প্রতিবাদে প্রতিবাদে বুধবার (১৬ জুলাই) রাতে ফেনীর ট্রাংক রোডে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি-(এবি পার্টি) ফেনী জেলা।

এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা “আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ,’ গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার,’ ‘সারা বাংলায় খবর দে, আওয়ামী লীগের কবর দেয়,’ ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষোভ কারীরা।

অতিথি হিসেবে উপুস্থিত থেকে এবি পার্টির কেন্দ্রীয় সহ- সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল বলেন, গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে আওয়ামী ফ্যাসিবাদ আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। জুলাই বিপ্লবীদের এসব করে কোনোভাবে দমানো যাবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের এ অবস্থান। জুলাইয়ের কোনো নেতার কিছু হলে বাংলার ছাত্র-জনতা,ও নেতৃবৃন্দ ঘরে বসে থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক, যুগ্ন সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাস্টার শাহ আলম শাহিন সুলতানি,সহ দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, ফেনী পৌর আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,সদস্য সচিব অধ্যাপক রেজওয়ানুল খায়ের, সদর উপজেলার সদস্য সচিব আবু সাইদ খান, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ,হাফেজ কামরুল, সদস্য সাইদুল হক মিলন,এবি যুবপার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ,নারী নেত্রী জোহরা আক্তার ডলি, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর