সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে শান্তিপূর্ণভাবে উপজেলা নির্বাচন,জাল ভোটের অভিযোগে আটক-৩

প্রকাশের সময়: বুধবার, ৮ মে, ২০২৪

হুমায়ুন কবির সূর্য্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে ৩টি উপজেলা পরিষদ নির্বাচনে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে পৃথক দুটি কেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে ৩জনকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

আটককৃতদের মধ্যে জীবন মিয়া (১৫) পাঠাধোয়া গ্রামের জিয়ার মিয়ার ছেলে ও আরিফ হোসেন (১৮) একই ইউনিয়নের সিলেট পাড়ার জয়নাল আবেদীনের ছেলে। তাদেরকে ১৪নং বড়বেরড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটক করা হয় বলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নাজমুল হোসেন নিশ্চিত করেছেন।

অপরদিকে সুমন মিয়া (২২) কে দিয়ারার চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোটের সময় হাতেনাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকরাম হোসেন আকন্দ।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় প্রথম দফায় চিলমারী, রৌমারী ও রাজিবপুর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩লক্ষ ৪২হাজার ৭২৮জন। চেয়ারম্যান পদে প্রার্থী ১৬জন। মহিলা ভাইসচেয়ারম্যান পদে ১২জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ সুষ্ঠু করতে প্রশাসন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। দুপুর পর্যন্ত রাজিবপুর উপজেলায় ভোটগ্রহণের পরিসংখ্যান ছিল প্রায় ৩০ভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর