বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আইনজীবীর সঙ্গে কথা বলবো জানালো তুষার

প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারোয়ার তুষারের বিরুদ্ধে হাসপাতালে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম ব্যবহারের অভিযোগ তুলেছেন নীলা ইসরাফিল নামে এক নারী। নীলা ইসরাফিলের অভিযোগ, গত বছরের ২৯ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ভর্তির সময় স্বামীর নামের জায়গায় নিজের নাম লিখেছেন সারোয়ার তুষার।-খবর তোলপাড়।

তবে সারোরায় তুষার বলেন, রোগীর সঙ্গে উপস্থিত থাকলে কাউকে পিতা বা স্বামীর নাম পূরণ করতে হয়। এসময় তার পরিবারের কেউ উপস্থিত না থাকায় কেয়ার অব লিখে উপস্থিত অভিভাবক হিসেবে তার নাম ব্যবহার করা হয়েছে। বিষয়টি মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, আইনজীবীর সঙ্গে কথা বলবো।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নীলা ও সারোয়ার।

ঢামেক হাসপাতালের ওই ভর্তি ফরমে দেখা যায়, পূরণ করা ফরমে পিতা বা স্বামীর নামের স্থানে সি/ও (কেয়ার অব) লিখে সারোয়ার নাম লেখা হয়েছে। যে কোনো হাসপাতালে রোগী ভর্তি হতে হলে এ ফরম পূরণ করতে হয়। রোগীর সঙ্গে পিতা বা স্বামী উপস্থিত না থাকলে বা তাদের নাম না লিখতে চাইলে কেয়ার অব লিখে উপস্থিত অভিভাবকের নাম লেখা হয়।

বিষয়টি অনিচ্ছাকৃত ভুল উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, সেদিন হাসপাতালে আমি ছিলাম। ইন্টার্ন চিকিৎসক ওই ফরম পূরণ করেছেন। আমি ব্যস্ত ছিলাম, কখন আমার নাম লেখা হয়েছে নিজেও জানি না। তবে কেয়ার অব দিয়ে লেখা হয়েছে যা স্পষ্ট আছে।

তিনি বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য অপপ্রচার করা হচ্ছে। আমি আইনজীবীর সঙ্গে কথা বলবো। মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর