১ দিনের সফরে গাইবান্ধা ও রংপুরে আসছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা
পিআইডি,রংপুর:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (২০শে আগস্ট) গাইবান্ধা ও রংপুর জেলা সফরে আসছেন।
সফরসূচি অনুযায়ী উপদেষ্টা দুপুর ১২ টায় গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলাধীন পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সাথে সংযোগকারী সড়কে তিস্তা নদীর উপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ মওলানা ভাসানী সেতু উদ্বোধন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। এরপর তিনি বিকাল ৩:৪৫ মিনিটে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহিদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করবেন।
বিকাল ৪:৩০ মিনিটে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার উদ্বোধন করবেন। ওই দিন উপদেষ্টা সন্ধ্যা ৭:৩০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব মোঃ আবুল হাসান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।









Chief Editor-Dipali Rani Roy