শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

তিস্তা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

আব্দুল মালেক, উলিপুর:

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেন।

গত কয়েক দিনের তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

মানববন্ধনে অংশ নেয় অএ এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী।

মানববন্ধনে অংশগ্রহণকারী বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে।

এখন মানুষের জমিতে বাড়ি করি আছং।মুই কোন ইলিপ স্লিপ চাওগ না নদীর ভাঙ্গন বন্ধ করে দিলে ছেলে-মেয়ে নিয়ে ভালোভাবে বসবাস করলাম হয়।

এসময় ছকিনা বেগম বলেন তিস্তা নদীর ভাঙ্গন থেকে বাঁচাতে সরকারের কাছে আহবান জানাই অনন্তপক্ষে জিও ব্যাগ ফেলে নদী বাঁধি দিলে হামরাগুলে চলিফেরি খাবার পাইতাম।

এ বছর ভাঙ্গনে শত- শত ঘর বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ ভাঙ্গন কবলিত পয়েন্টের পাশে পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি জিওব্যাগ থাকলেও তা ডাম্পিং করছেন না কতৃপক্ষ।
মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর