মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চিলমারীতে মেধাবী ও অসহায় গরীব ছাত্রীদের মাঝে অনুদানের চেক বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নুর বক্ত আলী:

কুড়িগ্রামের চিলমারীর থানাহাট পা্ইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও অসহায় গরীব ছাত্রীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(২৬ আগষ্ট) দুপুরে বিদ্যালয়ের হল রুমে প্রধান শিক্ষক মো: তৈয়ব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি সবুজ কুমার বসাক, বিশেষ অতিথি রাণীগন্জ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সাহা, থানাহাট পা্ইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী ‍শিক্ষক জিয়াউর রহমান, সপ্তম শ্রেণির বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী জামিলা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম-এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের পাঁচ হাজার টাকা করে বিশজন শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীর অভিভাবকগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর