মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

প্রীতির হ্যাটট্রিকে ফের নেপালকে হারাল বাংলাদেশ

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয় অব্যাহত রয়েছে। বুধবার ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ ৪-১ গোলে নেপালকে হারায় তারা। বাংলাদেশের হয়ে সুরভী আকন্দ প্রীতি হ্যাটট্রিক করেন। -খবর তোলপাড়।

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপ ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে। এর আগে, গত ২৪ আগস্ট নেপালকে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছিল। আজ আবার নেপালের মুখোমুখি হয়ে বাংলাদেশ ৪-১ গোলে জয় পায়। থৈনু মারমা একটি ও প্রীতি তিন গোল করেন।

বুধবার বিকেলে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। রাউন্ড রবিন লিগে প্রথম দেখায় নেপালের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল মাহবুবুর রহমান লিটুর দল।

খেলার ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় নেপালের বক্সে প্রবেশ করে কোনাকুনি শটে গোল করেন। মিনিট সাতেক পর ব্যবধান দ্বিগুণ করেন প্রীতি। ইনজুরি সময়ে কর্ণার থেকে বাংলাদেশি ডিফেন্ডারদের অসতর্কতায় নেপাল এক গোল পরিশোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা আনার চেষ্টা করে। উল্টো বাংলাদেশ ৭৬ মিনিটে লিড বাড়িয়ে ৩-১ করে স্কোরলাইন। কর্ণার থেকে বক্সে ফাকায় বল পান প্রীতি। সহজেই জালে বল পাঠান। নয় মিনিট পর নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।

চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে হবে। ভারতের বিপক্ষে প্রথম পর্বে হেরে যাওয়ায় ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর