মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দেড় সহস্রাধিক কেন্দ্রে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন শুরু নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা রাজারহাটে হাম প্রতিরোধ ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন, প্রায় ২০ হাজার শিশু পাবে হামের টিকা
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

নির্বাচনে অংশ নিচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমান

প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান মির্জা ফখরুল। –খবর তোলপাড়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এ পরিস্থিতিতে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন-একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছেন কি না?- এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো শঙ্কা দেখি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।’

তারেক রহমান কবে দেশে ফিরবেন?- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আশা করি, তিনি শিগ্গিরই দেশে ফিরে আসবেন।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নেবেন?- এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর