শিরোনাম
স্বাগতম:
নেপালে কারাগার ভাঙচুর, জেল ভেঙে পালাচ্ছে বন্দিরা
নেপালের ধনগড়ি কারাগারে বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে। বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে, এ সময় বহু বন্দি জেল ভেঙে পালিয়ে গেছেন।
এ ঘটনায় নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকেও কারাগার থেকে মুক্ত করে বিক্ষোভকারীরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।-খবর তোলপাড়।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) নেতা ও লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, বর্তমানে রবি লামিছানে নিরাপদে আছেন।
এ সময় কিছু আরএসভিপি কর্মী ফেসবুকে লাইভ ভিডিও সম্প্রচার করেন। একটি ভিডিওতে দেখা যায়, লামিছানেকে ঘিরে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং উপস্থিত জনতা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy