শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ইচ্ছে মতো নিজের মতো থ্রিডি পুতুল বানান

প্রকাশের সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

তথ্যপ্রযুক্তি ডেক্স:

ফেসবুক খুললেই এই ধরনের ছবি এখন সামনে আসছে। অনেকেই নিজের এমন থ্রিডি ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। তবে প্রথম দেখায় আপনার একে কোনো ছবি মনে হবে না। মনে হতে পারে কোনো মিনিয়েচার। ব্যাকগ্রাউন্ড এমন যে দেখে তাই মনে হওয়া স্বাভাবিক।

আসলে এটি এআইয়ের আরেক রেসিপি। এটি হচ্ছে ‘নানো বানানা’ থ্রিডি ফিগারিন ক্রেজ (থ্রিডি মডেল)। গুগলের জিমিনি ২.৫ ফ্লাস ইমেজ টুল, যেটিকে মজার ছলে ‘নানো বানানা’ বলা হচ্ছে, মুহূর্তে সাধারণ ছবিকে রূপান্তরিত করছে একেবারে বাস্তবের মতো থ্রিডি মডেলে। মুখের অভিব্যক্তি থেকে পোশাক, এমনকি ব্যাকগ্রাউন্ড-সব কিছুই ধরা পড়ছে অত্যন্ত সূক্ষ্ম ও খুঁতভাবে।

ভাবুন তো, আপনার ছবিটা হঠাৎ করেই যদি রূপ নেয় একেবারে আসল খেলনা পুতুলে! এটাই হচ্ছে এখনকার নতুন ভাইরাল ট্রেন্ড থ্রিডি মডেল বা ডিজিটাল ফিগারিন।

কীভাবে বানাবো ফ্রি থ্রিডি মডেল-

ভিজিট করুন গুগল এআই স্টুডিও: গুগল এআই স্টুডিও লিঙ্ক
হোমপেজে গিয়ে ক্লিক করুন ‘ট্রাই ন্যানো বানানা’ অপশনে।
চাইলে শুধু একটি প্রম্পট লিখেই থ্রিডি স্টাইল ফিগার তৈরি করতে পারবেন।
আরও কাস্টমাইজড ফিগার বানাতে চাইলে ‘+’ বোতাম চাপুন এবং নিজের ছবি বা টেক্সট আপলোড করুন।
কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে একেবারে অ্যাকশন ফিগারের মতো থ্রিডি মডেল, যেটি আপনি ডাউনলোড বা শেয়ার করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর