শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন মির্জা আব্বাসের স্মৃতির বারান্দায় ২০২০ কুড়িগ্রামে বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কুড়িগ্রামে ঈদে নিজের পছন্দমত পোষাক বেছে নিলো শিশুরা খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

১৭ ডিসেম্বর থেকে শুরু বইমেলা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়ে থাকে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে এবার ফেব্রুয়ারিতে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বইমেলার তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বিষয়টি নিশ্চিত করেছেন।-খবর তোলপাড়।

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একুশে বইমেলা ডিসেম্বরে হওয়াটা অন্যরকম দেখায় কি-না এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মেলার অনুমতি মিলবে না। আবার রমজানের পরে ঈদের ছুটি থেকে ফিরে মেলা করাও সম্ভব না। সেক্ষেত্রে মেলা চলে যায় এপ্রিলে। সব দিক বিবচনায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।’

উল্লেখ্য, অমর একুশে বইমেলা সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে শুরু হয়ে চলে মাসব্যাপী। বাংলা একাডেমি আয়োজিত এই মেলাটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয়। এটি সাধারণত বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। মাঝখানে করোনাভাইরাস পরিস্থিতির কারণে মার্চ-এপ্রিল মাসেও বইমেলা অনুষ্ঠিত হতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর