শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

পিরোজপুরে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫


সংবাদদাতা, পিরোজপুর :

পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায় কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।

এ সময় জেলা বিএনপির আহবায় কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকালকে দেখেছেন একটি কুচকি মহল স্বাধীনতা বিরোধী শক্তি মিছিল করেছে পিয়ার পদ্ধতি চায়। পিয়ার পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন বোঝেনা। মানুষ কি আর পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরে নেতা হবে দিনাজপুরে এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।

এ সময় বিএনপি’র বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর