শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সংবাদদাতা, খাগড়াছড়ি:

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এই মহাসমাবেশ হয়।

এ সময় ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে পরদিন রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত জেলায় সড়ক অবরোধ পালনের ঘোষণা দেওয়া হয়।

এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কোয়ারে সমাবেশ করে। ‘জুম্ম নারীদের নিরাপত্তা নিশ্চিত কর’ স্লোগানকে সামনে রেখে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলা থেকে আসা কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ নিপীড়নবিরোধী মহাসমাবেশে অংশ নেয়।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি ক্ষেত থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে আটক করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর