শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় পরিবর্তন আনছে মেটা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ব্যবহারকারীদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মেটা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের কনটেন্ট সুপারিশ প্রযুক্তি বা ‘রিকমেন্ডেশন ইঞ্জিন’ নতুনভাবে সাজিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই আপডেট চালু হলে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ ও পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক রিলস দেখতে পারবেন।-খবর তোলপাড়।

প্রযুক্তিবিশ্লেষকদের মতে, মেটা এখন ভিডিওনির্ভর কনটেন্টকেই অগ্রাধিকার দিচ্ছে। ধীরে ধীরে ফেসবুক টিকটকের মতো স্বল্পদৈর্ঘ্য ভিডিওভিত্তিক প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে।

মেটার তথ্যমতে, ফেসবুককে আরও আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলতে চলতি বছরই একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছিলেন, তিনি পুরোনো দিনের ফেসবুক অভিজ্ঞতায় ফিরতে চান—যেখানে ব্যবহারকারীদের মধ্যে সংযোগ ও যোগাযোগই ছিল মূল শক্তি। সেই লক্ষ্যেই ভিডিও কনটেন্ট ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনা হচ্ছে।

বিশেষজ্ঞদের ধারণা, এই পরিবর্তনের ফলে ফেসবুক এখন টিকটকসহ অন্যান্য স্বল্পদৈর্ঘ্য ভিডিও প্ল্যাটফর্মের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে।

নতুন আপডেটের অংশ হিসেবে একই দিনে প্রকাশিত ভিডিও প্রদর্শনের সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ব্যবহারকারীরা যেন সাম্প্রতিক ও প্রাসঙ্গিক ভিডিও বেশি দেখতে পান, সেজন্যই এই পদক্ষেপ।

এছাড়া যুক্ত করা হয়েছে ‘ফ্রেন্ড বাবল’ নামের নতুন একটি ফিচার। এই ফিচারে ভিডিওর নিচের বাঁ কোণে দেখা যাবে কোনো বন্ধু ওই ভিডিওতে লাইক দিয়েছেন কি না। চাইলে সেই বাবলে ট্যাপ করে বন্ধুর সঙ্গে সরাসরি প্রাইভেট চ্যাটে কথাও বলা যাবে।

এক বিবৃতিতে মেটা জানিয়েছে, বন্ধুদের লাইক দেখা সব সময়ই ফেসবুক অভিজ্ঞতার মূল অংশ। এখন এমন নতুন ফিচার আনা হচ্ছে, যা ব্যবহারকারীদের সেই পুরোনো ফেসবুকের সংযোগের অনুভূতিতে ফিরিয়ে নেবে।

সূত্র: জিও নিউজ, দ্য ভার্জ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর