সাহিত্যে নোবেল পেল হাঙ্গেরিয়ান লেখক লাস্লো ক্রাসনাহোরকাই
২০২৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনাহোরকাই। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছে।
সুইডিশ অ্যাকাডেমি বলেছে, ‘আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিতে নোবেল দেওয়া হয়েছে। সংস্থাটি বলেছে, তার লেখনি বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে।-খবর তোলপাড়।
তারা আরও বলেছে, লাসলো ক্রাসনাহোরকাই মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিখ লেখক। যা সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ড পর্যন্ত দেখা যায়। তার লেখায় অ্যাবসার্ডবাদ ও গ্রোটেস্ক অতিরঞ্জন—এই দুই বৈশিষ্ট্য প্রবলভাবে উপস্থিত।
তবে তিনি শুধু পশ্চিমা ঐতিহ্যের লেখক নন; পূর্বের চিন্তাধারা থেকেও তিনি অনুপ্রাণিত হয়েছেন। সেই প্রভাবেই তার লেখায় দেখা যায় এক ধরনের ধীর, ধ্যানমগ্ন ও সূক্ষ্ম সুর, যা তার সাহিত্যকে করে তুলেছে অনন্য।
২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কারটি পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান লেখক হান ক্যাং।









Chief Editor-Dipali Rani Roy