শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে এক শিশু লাশ উদ্ধার হরমুজ প্রণালী ‘সম্পূর্ণ উন্মুক্ত’, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

চট্টগ্রামে কনসার্ট: ‘জয় বাংলা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩

প্রকাশের সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার দিকে এক কনসার্ট চলাকালে ‘জয় বাংলা’ ও শেখ হাসিনা’ স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে মো. শরীফ (২৩) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কনসার্ট চলাকালে কিছু দর্শক স্লোগান দিতে শুরু করলে একদল বিএনপি ও ছাত্রদলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উপস্থিত কেউ কেউ মোবাইলে পরিস্থিতি ভিডিও করতে থাকেন। পরবর্তীতে কনভেনশন সেন্টারের বাইরে ভাঙচুর শুরু হয়। পুলিশ গুলি ছোড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জিইসি মোড়ের ওই কনভেনশন সেন্টারে মোটরসাইকেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে। তবে পুলিশ জানিয়েছে, কনসার্টের জন্য অনুমতি নেওয়া হয়নি। চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, “আমরা জানতে পেরেছি, কনসার্টের ভেতরে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার কারণে গোলমাল হয়েছে। কিছু লোক আহত হয়েছেন, শুনে আমরা হাসপাতালে এসেছি।”

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, “গুলিবিদ্ধ শরীফ ও তার সঙ্গে থাকা লোকজন সঠিক তথ্য দিচ্ছেন না। ফলে আসল ঘটনা পরিষ্কার নয়।” খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান জানান, “অনুষ্ঠানের অনুমতি ছিল মোটরসাইকেল প্রদর্শনের জন্য, কনসার্টের জন্য নয়। সেখানে উচ্ছৃঙ্খল কিছু যুবক ভাঙচুর চালায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অনুষ্ঠান আয়োজনকারীদের থানায় ডেকে নেওয়া হয়েছে।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. নাঈম বলেন, “গান চলাকালীন কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাত্রদলের কর্মীরা আপত্তি জানায়। তারপর দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। আমার বন্ধু শরীফ তখন গুলিবিদ্ধ হয়।” সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কনভেনশন সেন্টারের প্রধান ফটকে একদল মানুষ ভাঙচুরের চেষ্টা করছে এবং পুলিশ সদস্যরা গুলি ছুড়ছেন।

চট্টগ্রামে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।-সম্পাদনায় চট্টগ্রাম বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর