মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

থামছে না অগ্নিকান্ড: মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৯

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ঢাকার মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নয়জন নিহত হয়েছেন। এছাড়াও একই ঘটনায় আগুনে দগ্ধ হয়েছেন আরও অনেকে।-খবর তোলপাড়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে বলেন, “এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।”

এদিকে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।

সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর