মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

১ ও ২ টাকার কয়েন নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের বিভিন্ন স্থানে ১ ও ২ টাকার কয়েন বা ধাতব মুদ্রা গ্রহণে অনীহা প্রকাশের ঘটনাকে বেআইনি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৫ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, কয়েন ব্যবহার না করা বা গ্রহণে অস্বীকৃতি প্রচলিত আইনের লঙ্ঘন।-খবর তোলপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের কিছু এলাকায় দেখা যাচ্ছে, ব্যবসায়ী বা সাধারণ মানুষ ১ ও ২ টাকার ধাতব মুদ্রা লেনদেনে নিতে চাচ্ছেন না। অথচ এগুলো কাগজের নোটের মতোই বৈধ মুদ্রা। তাই সব ধরনের নগদ লেনদেনে এই কয়েন ব্যবহার করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ১ ও ২ টাকার পাশাপাশি অন্যান্য সব মূল্যমানের ধাতব মুদ্রা আইনত বৈধ। এসব মুদ্রা লেনদেন থেকে বিরত থাকা বা তা গ্রহণে অস্বীকৃতি দেশের প্রচলিত মুদ্রা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

কেন্দ্রীয় ব্যাংক মনে করে, কয়েন লেনদেন স্বাভাবিক রাখলে ক্ষুদ্র ব্যবসা, গণপরিবহন, ও ছোটখাটো খুচরা লেনদেন সহজ হবে। তাই আর্থিক খাতের স্থিতিশীলতা ও নগদ প্রবাহে ভারসাম্য বজায় রাখতে সবাইকে বৈধ কয়েন গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর