মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

দাবি আদায়ে আমরণ অনশনে বসবেন এমপিও শিক্ষকরা

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বিভিন্ন দাবি আদায়ে গেল কয়েক দিন থেকেই এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ঘোষণা অনুযায়ী একদিন এক রকম আন্দোলনে যুক্ত হন শিক্ষকরা। আজ ‘মার্চ টু যমুনা’ থাকার কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় শিক্ষকরা আন্দোলনের মোড় ঘুরিয়ে এবার দিলেন নতুন হুঁশিয়ারি। শিক্ষকদের যে দাবিগুলো রয়েছে তা না মানলে এবার আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে কর্মসূচি স্থগিত করেন।-খবর তোলপাড়।

তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশ্যে শুক্রবার থেকে ‘আমরণ অনশন’ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আজকের জন্য যমুনা অভিমুখী কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল দুপুর ২টা থেকে অনশন কর্মসূচি শুরু হবে। আমরা আমরণ অনশনে যাবো। অনশন করতে করতে আমরা শিক্ষকরা এখানেই মৃত্যুবরণ করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যাব না, আমাদের লাশ এখান থেকে যাবে।”

একইসঙ্গে ‘অব্যাহত কর্মবিরতির’ মাধ্যমে দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ধরনের শ্রেণি কার্যক্রম থেকে বিরত থাকার কথা পূনর্ব্যক্ত করেন এই শিক্ষক নেতা।

এর আগে বুধবার প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর শাহবাগ মোড় ছেড়ে বিকাল ৫টার পর ফের শহীদ মিনারে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

শাহবাগ অবরোধ থেকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচি দেওয়ার কথা বলেছিলেন শিক্ষক নেতা আজিজী।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি তুলেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে রোববার থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর