সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
পাক্ষিক আলোকিত রাজারহাট, তারিখ: ১৪/১২/২০২৫ইং রাজারহাটে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত জি-মেইলের জায়গা খালি করার সহজ ৫ কৌশল সুদানে নিহত দুই বীর সেনাকে হারিয়ে স্তব্ধ কুড়িগ্রাম, পরিবারে চলছে আহাজারি রাজারহাটে আবুল খায়ের টোবাকোর নাইটগার্ডকে নৃশংশভাবে খুন , ৩৪লক্ষাধিক টাকা ডাকাতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন হবে জানিয়েছে গণশিক্ষা উপদেষ্টা জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত কত? বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা জাতিকে আজও বেদনাবিধুর করে জানালো তারেক রহমান রাজনীতির মাঠে প্রতিশ্রুতির বাণিজ্য : জনগণের সাবধান থাকার এখনই সময় নড়াইলের গোয়াল বাথান মসজিদ এক রাতেই নির্মিত
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ঔষধ বাকি না দেয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

প্রকাশের সময়: সোমবার, ২৪ জুন, ২০২৪

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ঔষধ বাকি না দেয়ায় মিলন বর্মন (২২) নামের এক ঔষধ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ এক সেনা সদস্যের বিরুদ্ধে। এদিকে আহত যুবক কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অভিযুক্ত সেনা সদস্যের নাম বাদশা মিয়া (২৮)। তিনি ওই ইউনিয়নের বোনারভিটা গ্রামের মনছুর আলীর ছেলে।

রোববার (২৩ জুন) অভিযুক্ত সেনা সদস্যের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ করেছে আহত মিলন বর্মনের বাবা ভবেশ চন্দ্র বর্মন। এর আগে ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর বাজারে।

অভিযোগ সুত্রে জানা গেছে, ঘটনার দিন সেনা সদস্য বাদশাহ মিয়া ঔষধের দোকানে ঔষধ বাকি নিতে যায়। ঔষধ ব্যবসায়ী মিলন বর্মন ঔষধ বাকি না দিলে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে ওই সেনা সদস্য। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করান।

আহত মিলন বর্মন বলেন, আমার মধ্য কুমরপুরে একটি ঔষধে দোকান আছে। সেনা সদস্য বাদশাহ আমার কাছে প্রায় ২ হাজার টাকার ঔষধ বাকি চায়, আমি বাকি না দিলে এলোপাতাড়ি মারপিট করে। আমি ওই সেনা সদস্যের বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত বাদশাহ মিয়াকে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর