মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বিশাল জয় সিরিজ টাইগারদের

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে জিতে সিরিজে লিড নিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে সুপার ওভারে হেরে যায় টাইগাররা। আজ ব্যাটে-বলে পারফর্ম করে ১৭৯ রানের বড় জয় পেয়েছে টাইগাররা।

বৃহস্পতিবার(২৩অক্টোবর) দুপুরে মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।-খবর তোলপাড়।

আজও শুরু থেকে দুই প্রান্তে স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। সামনে বড় লক্ষ্য থাকলেও দেখেশুনে খেলেন দুই ক্যারিবীয় ওপেনার। জুটি ভাঙতে পঞ্চম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। আলিক আথানজেকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন নাসুম।

নিজের পরের ওভারে ফিরে আবারও উইকেটের দেখা পান নাসুম। বাঁহাতি এই স্পিনারের এবারের শিকার আকিম অগাস্টে। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার।

খোলস ছেড়ে বের হয়ে আসার চেষ্টা করছিলেন ব্রেন্ডন কিং। থিতু হওয়ার আগেই এই ওপেনারকেও ফেরান নাসুম। ১৭ বলে ১৮ রান করে বোল্ড হয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডারের সবচেয়ে বড় স্তম্ভ শাই হোপ। গত ম্যাচে তিনি একাই ম্যাচ বের করে নিয়েছিলেন। অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরিয়েছেন তানভীর ইসলাম। ১৬ বল খেলে তিনি করেছেন ৪ রান। হোপের পথেই হেঁটেছেন শারেফানে রাদারফোর্ডও। ১২ রান করা এই ব্যাটার রিশাদের বলে মিরাজের হাতে ধরা পড়েন।

শুরুতেই ব্যাটিং অর্ডারে ধস নামার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। শেষদিকে জাস্টিন গ্রেভস-আকিল হোসেনরা পরাজয়ের ব্যবধান কমানোর চেষ্টা করেছেন। দশ নম্বরে নামা আকিলের ব্যাট থেকে এসেছে ২৭ রান। যা ইনিংসে কোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।

বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। এ ছাড়া দুটি করে উইকেট পেয়েছেন মিরাজ ও তানভির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর