মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

কুড়িগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: বুধবার, ২৬ জুন, ২০২৪

হুমায়ুন কবির সূর্য:

কুড়িগ্রামে লিঙ্গভিত্তিক সহিংসতা, এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনের ফলাফল, সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬জুন) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউএনও মুসফিকুল আলম হালিম।

এএফএডি’র নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল, সদর সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, সদর প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, এএফএডির সমন্বয়কারী রেশমা সুলতানা প্রমুখ।

মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় নারীভিত্তিক সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট-এএফএডি’র বাস্তবায়নে জলবায়ু সহিঞ্চু সমাজের জন্য নারী (ইম্পাওয়ার-২) প্রকল্প মতবিনিময় সভার আয়োজন করে।

আয়োজকরা জানান, জলবায়ু পরির্তন মোকাবিলায় সিদ্ধান্ত ও কার্যক্রম গ্রহণে নারীনেত্রী, সুশীল সমাজ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা এবং নেতৃত্বকে শক্তিশালী করার মধ্যদিয়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে একটি জলবায়ু সহনশীল সমাজ ব্যবস্থা গঠন করাই প্রকল্পের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর