ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, মনোনয়ন আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জন্য ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত ফরম বিক্রি চলবে এবং ১৫ নভেম্বর প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।-খবর তোলপাড়।
কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা বলেন, “আজ থেকে আমাদের মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। প্রার্থীরা তিনটি মাধ্যমে ফরম সংগ্রহ করতে পারবেন—কেন্দ্রীয় কার্যালয় থেকে, অনলাইনে পূরণের মাধ্যমে এবং সংগঠনের মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে।”
তিনি আরও জানান, অনলাইন ও সরাসরি উভয় পদ্ধতিতে ফরম সংগ্রহের সুযোগ রাখায় প্রার্থীরা সহজে আবেদন করতে পারবেন। দলীয় মনোনয়ন প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক রাখতে এনসিপি এই উদ্যোগ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।









Chief Editor-Dipali Rani Roy