মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

বাংলাদেশের সেনাপ্রধান ও নির্বাচন নিয়ে অপপ্রচার, সবশেষ সেনাবাহিনীর বার্তা

প্রকাশের সময়: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকতে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

সেনাবাহিনীর ফেসবুক পোস্টে শুক্রবার বিকাল ৩টা ৩২ মিনিটে এ তথ্য জানানো হয়েছে।-খবর তোলপাড়।

পোস্টে মিথ্যা ও ভিত্তিহীন কিছু ছবি কার্ড যুক্ত করে ক্যাপশনে লেখা হয়, ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

ক্যাপশনে উল্লেখ্য জানিয়ে আরও লেখা হয়, গত ১৯ জুন একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর